Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য ড্রাগস বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক এক

ড্রাগস বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক এক

ড্রাগস বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক এক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ আটক এক নেশা কারবারি। পশ্চিম আগরতলা থানার পুলিশ এই নেশা কারবারিকে আটক করে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান আগরতলা শহরের যে সকল জায়গা গুলিতে নেশা সামগ্রী বিক্রয় করা হয়, সেই জায়গা গুলিতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। শুক্রবার অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়।

 তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় প্রতিদিন সন্ধ্যার পর বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ন স্থানে এক ব্যক্তি এসে ব্রাউনসুগার বিক্রয় করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক অভিযুক্ত নেশা সামগ্রী বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বেশকিছু ব্রাউনসুগার উদ্ধার হয়। মোট .২৮ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার হয় ধৃত নেশা কারবারির কাছ থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha