স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ আগস্ট : তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায়
টমটম ও দূরপাল্লার লরির
মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক যুবক টমটম
চালক। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ গাড়ির
ভিতরেই আটকে ছিলেন টমটম চালক। দীর্ঘ প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। জানা
গেছে, TR-06A-1976 নম্বরের একটি মহিন্দ্রা টমটম তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল রাত আনুমানিক ১১টা নাগাদ নেতাজিনগর এলাকায়।
তখন একটি দূরপাল্লার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টমটমটির। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে টমটমটির সামনের
ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর গাড়ির ভিতরেই
আটকে পড়েন চালক। প্রায় ৪০ মিনিটেরও বেশি
সময় ধরে চলে উদ্ধার অভিযান। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত চালককে গাড়ির ভিতর থেকে বের করে আনা হয়। পরে দমকলের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।দমকল আধিকারিক জানান, আহত টমটম চালকের নাম দীপ্তনু সরকার, বয়স ১৮ বছর। তেলিয়ামুড়া
মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার
অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান