বাড়িরাজ্যআগরতলা রেলস্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপসহ যুবক গ্রেপ্তার, কালোবাজারে মূল্য প্রায়...

আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপসহ যুবক গ্রেপ্তার, কালোবাজারে মূল্য প্রায় ২ লক্ষ টাকা

আগরতলা, ১৭ জুলাই: আজ বিকেল প্রায় ৪টা নাগাদ আগরতলা জিআরপিএস কর্মী এবং ত্রিপুরা পুলিশের বিশেষ শাখার যৌথ অভিযানে আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর–১-এর আরপিএফ পোস্টের পার্কিং এলাকার সামনে থেকে সাহিন আলম (২০), ওরফে শাকিল (পিতা: মোস্তফা মিয়া) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালীন তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া কাশির সিরাপের কালোবাজারি মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় মামলা নং 2026GRP047 রুজু করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে NDPS Act, 1985-এর ২১(সি) এবং ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তারির সম্ভাবনাও রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য