স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : ২০২২ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদিকা অমৃত মহোৎসবের অধিন হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করেন। এই বছর পঞ্চম বারের মতো ৯ থেকে ১৭ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে সকল সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ১১ আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে রাজ্য স্তরের তিরঙ্গা মিছিল সংগঠিত করা হবে।
এই
মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান
তথ্য ও সংস্কৃতি দপ্তরের
সচিব কিরন গিত্যে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের
অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যী। সাংবাদিক সম্মেলন থেকে তাঁরা হর ঘর তিরঙ্গা
কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান