Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে পরিণত করা হবে : মুখ্যমন্ত্রী

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে পরিণত করা হবে : মুখ্যমন্ত্রী

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে পরিণত করা হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: সময় কম কিন্তু কাজ বেশি, বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন তিনি বড়দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে। পড়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে পরিণত করা হবে।

তাহলে এই বিদ্যালয়কে দেখে অন্যান্য বিদ্যালয় গুলিও মডেল বিদ্যালয়ে পরিণত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যে সকল সমস্যা গুলির কথা বলেছেন, সেই গুলির সমাধান করা হবে।বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পড়ুয়াদেরকে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন ভালো জিনিস গুলি গ্রহণ করা উচিত। বিদ্যালয়ে বাউন্ডারির কাজ চলছে। গ্যালারি নির্মাণ করা হবে। দুর্গা পুজার পড়ে কাজ শুরু করা হবে। তবে সময় কম কাজ বেশি বলে অভিমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে এইদিন মুখ্যমন্ত্রীকে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আধিকারিকদের সাথে তিনি এই বিষয়ে কথা বলবেন। তবে শিক্ষক নিয়োগ নিয়ে শুধু শুধু বিভ্রান্তি ছড়ানোর কোন প্রয়োজন নেই। সরকার সময়ে সময়ে শিক্ষক নিয়োগ করে যাচ্ছে। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা, পশ্চিম জেলার জেলা শাসক, সদর মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha