Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য রাতের বেলা দুর্ঘটনায় পড়ল অ্যাম্বুলেন্স

রাতের বেলা দুর্ঘটনায় পড়ল অ্যাম্বুলেন্স

রাতের বেলা দুর্ঘটনায় পড়ল অ্যাম্বুলেন্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: রোগী নামিয়ে দায়িত্ব পালন করে জিবি হাসপাতাল থেকে ফেরার সময় ঘুমিয়ে পড়লেন টি আর ০৩ ০৯০২ নম্বরের অ্যাম্বুলেন্স চালক। ফলে দুর্ঘটনা সংঘটিত হলো চড়িলাম পরিমল চৌমহনী এলাকায়। ঘটনা সোমবার রাত আনুমানিক তিনটার নাগাদ। উদয়পুর টেপানিয়া হাসপাতাল থেকে রোগী নিয়ে আসে জিবি হাসপাতালে।

জিবি হাসপাতাল থেকে ফেরার সময় পরিমল চৌমুহনী এলাকায় ঘটে এই দুর্ঘটনা। অ্যাম্বুলেন্স চালক প্রদীপ দাস জানিয়েছেন, দীর্ঘ আইতিশ বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স চালান। কখনো এমন ঘটনা ঘটেনি। এদিন রাতের বেলা জিবিতে রোগী নামিয়ে আসার সময় হঠাৎ ঘুম লেগে যাওয়ায় দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

এদিকে টি আর ০১ জে ০৭৩০ নম্বরের মারুতি গাড়ি চালক দীপঙ্কর দেবনাথ জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তার গাড়িতে ধাক্কা দেয়। তারপর একটি দোকানের শোকেজ সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে ফেলে। মারুতি গাড়ি চালক দাবি করেছেন তার ক্ষয় হতে পরিমাণ নির্ধারণ করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha