Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য সাংগঠনিক ভিত মজবুত করতে প্রশিক্ষণ পর্বে আরো গুরুত্ব বিজেপি-র

সাংগঠনিক ভিত মজবুত করতে প্রশিক্ষণ পর্বে আরো গুরুত্ব বিজেপি-র

সাংগঠনিক ভিত মজবুত করতে প্রশিক্ষণ পর্বে আরো গুরুত্ব বিজেপি-র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে ময়দানে নামতে চলেছে প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি গুলির ঘোষণা দিলেন প্রদেশ বিজেপি- মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, প্রদেশ বিজেপির উদ্যোগে দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ৫৫ টি মণ্ডলের প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। বুধবার থেকে শুরু হবে জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব।

জেলা স্তরের প্রশিক্ষণ পর্বের সাথে বাকি টি মণ্ডলের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করা হবে। প্রদেশ বিজেপির ১০ টি সাংগঠনিক জেলা শুরু হয়েছে। থেকে আগস্ট দক্ষিন, গোমতী সিপাহীজলা দক্ষিন জেলার প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে। থেকে ১০ আগস্ট সিপাহীজলা উত্তর, সদর গ্রামীণ সদর শহরাঞ্চল জেলার প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে। ১১ থেকে ১৩ আগস্ট ঊনকোটি, উত্তর, খোয়াই ধলাই জেলার প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে। গোমতী জেলার প্রশিক্ষণ পর্বে বুধবার উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি। জেলা স্তরের প্রশিক্ষণ পর্বে ১২ টি বিষয়ের উপর আলোচনা হবে। জেলা প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করার জন্য রাজ্যে আসবেন প্রদেশ বিজেপির প্রভারি রাজদিপ রায়, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, গুরু প্রকাশ পাসোয়ান, রাজকুমার শর্মা এবং হেমন্ত গোস্বামী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান জেলা ভিত্তিক প্রশিক্ষণ পর্বে একটি জেলা থেকে সর্বাধিক ১৫০ জন উপস্থিত থাকতে পারবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha