Tuesday, August 4, 2026
বাড়ি রাজ্য ভুয়ো সাংবাদিক আটক

ভুয়ো সাংবাদিক আটক

ভুয়ো সাংবাদিক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জনের ধান্দায় নেমেছে কিছু যুবক।  সোনামুড়া তামশাবাড়ি এলাকার মানুষ এক যুবককে আটক করল। জানা যায় সোনামোড়া তামসাবাড়ি এলাকায় একটি বেকারির ফ্যাক্টরি রয়েছে একটি ফ্যাক্টরি। মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া ফ্যাক্টরির ভিতরে ঢুকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দেয়। কর্মচারীদের প্রশ্ন করেন ফ্যাক্টরি এত ময়লা কেন?

 যথারীতি ওই ফ্যাক্টরির মালিক তাকে ফোন করলে সে বলেই তার সাথে দেখা করে বিষয়টি শেষ করার জন্য। তখন মালিক সাংবাদিক পরিচয় দেয় মফিজকে তার ফ্যাক্টরির সামনে আসতে বলে, তখনই এলাকার কিছু মানুষ বিষয়টি জানতে পেরে। তখন তারা তাকে ঘিরে ধরে যাবতীয় বিষয়ে প্রশ্ন করে। পাশাপাশি জানতে চায় সে কোন পত্রিকা বা চ্যানেলে দায়িত্ব পালন করেন? তারপরেই কথা বার্তায় ব্যাপক অসংলগ্নতা পায়। তারপর তাকে আটক করে বলে জানা যায়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha