স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ২ আগস্ট
: এক ব্যক্তির পাঁচ
কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। ঘটনা দেবীপুর ২৬ কার্ড এলাকায়।
পুলিশের কাছে অভিযোগ জানিয়েও আতঙ্কে ভুগছে বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি এলাকাবাসীর। অভিযোগ, বিজেপির চুনুপুটি নেতা বলে পরিচিত দেবীপুর শান্তিটিলা এলাকার হরি দেবনাথ, বাবার নাম লালমোহন দেবনাথ। তার পাঁচটি কুকুর এলাকার এলাকার আটটি ছাগল কামড়ে হত্যা করেছে। পরবর্তী সময় এলাকাবাসী ছুটে যায় মধুপুর থানায়। পরে মামলা করে সাফ জানিয়ে দেয় যদি কোন বিচার বা ক্ষতিপূরণ না
পাওয়া হয় তাহলে শান্তিটিলা এলাকার হরি দেবনাথের বাড়ি ঘেরাও করা হবে।
ঘটনার বিবরনে জানা যায় শান্তিটিলা এলাকার হরি দেবনাথ নিজ বাড়ির মধ্যে পাঁচটি কুকুর রয়েছে। শনিবার হরি দেবনাথের পাঁচটি কুকুর বাড়ি থেকে বের হয়ে ২৬ কার্ড এলাকার কয়েকটি বাড়িতে প্রবেশ কর কিংবা রাস্তার মধ্যে যে ছাগল এবং ভেড়া পেয়েছে সেগুলিকে কামড়ে মেরে ফেলে।
পরবর্তী
সময়ে এলাকার জনগণ মৃত ছাগল এবং ভেড়া গুলিকে নিয়ে হরি দেব নাথের বাড়িতে গিয়ে হাজির হয়। কিন্তু কোন পাত্তা দেয়নি বলে অভিযোগ। একটা সময় স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেসা করলে কোন সুরহানা পেয়ে শেষ পর্যন্ত মধুপুর থানায় গিয়ে মামলা করে অভিযুক্ত হরি দেবনাথের বিরুদ্ধে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো ভূমিকা নেয় নি বলে অভিযোগ।
এদিকে রবিবার দুপুরবেলা এলাকার জনগণ জড়ো হয়ে সাফ জানিয়ে দেয় যদি ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে
হরি দেবনাথের বাড়ি ঘেরাও করা হবে। বাম সরকার থাকাকালীন সময়েও ও হরি দেবনাথের
যন্ত্রণায় এলাকার জনগণ অতিষ্ট ছিল। তখন ছিল বাম দলের বগলের তলের নেতা। আর এখন রাম
আমল আসার সঙ্গে সঙ্গে জামা পাল্টিয়ে রাম ভক্ত হয়ে এলাকায় ত্রাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান