Sunday, August 2, 2026
বাড়ি জাতীয় ড্রোনে পাচারের ১০ কেজি হেরোইন ও ১১ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

ড্রোনে পাচারের ১০ কেজি হেরোইন ও ১১ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

ড্রোনে পাচারের ১০ কেজি হেরোইন ও ১১ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

বিকানের, ২ আগস্ট (হি. স.) : স্বাধীনতা দিবসের আগে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজস্থানের বিকানের জেলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। 'অপারেশন শক ওয়েভ'-এর আওতায় অভিযান চালিয়ে ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা প্রায় ১০ কেজি হেরোইন, ১১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২২টি ম্যাগাজিন ও ১০০ রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনায় বীরেন্দ্র নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিকানেরের পুলিশ সুপার মৃদুল কচ্ছাওয়া জানান, বিকানের রেঞ্জের আইজি ওমপ্রকাশের নির্দেশে ডিএসটি এবং খাজুওয়ালা থানার যৌথ দল ৩২ হেড এলাকার চক ৬ বিডি সড়কে অভিযান চালায়। সেখান থেকেই বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ অভিযুক্তকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তুরস্কে তৈরি দুটি জিগানা পিস্তল, চারটি গ্লক পিস্তল এবং পাঁচটি স্টার মার্ক .৩০ বোর পিস্তল। পাশাপাশি উদ্ধার হয়েছে ২২টি ম্যাগাজিন ও ১০০টি জীবন্ত কার্তুজ।

পুলিশের দাবি, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে স্বাধীনতা দিবসের আগে ভারতে মাদক ও অস্ত্র পাচারের বড়সড় ছক কষা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি বাড়ানো হয় এবং তার ভিত্তিতেই 'অপারেশন শক ওয়েভ' চালিয়ে এই সাফল্য মেলে। উদ্ধার হওয়া প্রায় ১০ কেজি আফগানিস্তানি হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সীমান্তপারের পাচারচক্র, তাদের যোগাযোগ এবং এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha