স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ২ আগস্ট
: জগন্নাথ বাড়ি
সংলগ্ন ডঃ বি.আর
আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস থেকে ছাত্রীদের জন্য বরাদ্দকৃত খাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে মহিলা পাচকরা আটক হয়। ছাত্রীরা দীর্ঘদিন ধরে তাদের হাতেনাতে ধরার জন্য পরিকল্পনা নিয়ে রেখেছিল। রবিবার সুযোগ বুঝে তাদের আটক করতে সক্ষম হয়। জানা যায়, সরকার থেকে পিছিয়ে পড়া অংশের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুবিধার কথা চিন্তা করে রাজ্যের বিভিন্ন স্থানে হোস্টেল নির্মাণ করেছে। তার মধ্যে একটি হল জগন্নাথ বাড়ি
সংলগ্ন ডঃ বি.আর
আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস। এই ছাত্রী নিবাসে
থেকে পড়ালেখা করে বহু ছাত্রী।
সরকার থেকে ছাত্রীদের জন্য প্রতি মাসে খাবার সামগ্রী দেওয়া হয়। ছাত্রীদের খাবার রান্নার দায়িত্বে রয়েছে চার জন মহিলা পাচক। তাদেরকে সরকার থেকে টাকা প্রদান করা হয় মজুরি হিসাবে। কিন্তু দেখা গেল এই পাচকরাই দিনের পর দিন গিলে খাচ্ছে ছাত্রীদের জন্য বরাদ্দকৃত খাবার। বেশকিছু দিন ধরে এই হোস্টেলের ছাত্রীরা লক্ষ্য করে তাদের খাবার সামগ্রীর হিসাব মিলছে না। ছাত্রীরা এই নিয়ে পাচকদের প্রশ্ন করলে পাচকরা জানায় হোস্টেল পরিচালনার দায়িত্বে থাকা দিদিমণি পর্যাপ্ত পরিমাণে খাবার সামগ্রী প্রদান করে না। তারপর থেকে ছাত্রীরা তাদের খাবার সামগ্রীর উপর নজর রাখতে শুরু করে। তখনই ছাত্রীদের সন্দেহ হয় খাবার রান্না করার দায়িত্বে থাকা পাচকদের। অবশেষে ছাত্রীরা তাদের জন্য বরাদ্দকৃত খাবার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় পাচকদের হাতেনাতে ধরে ফেলে।
রবিবার
খাবার রান্না করার পর পাচকরা যখন
ব্যাগ হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়, তখন ছাত্রীরা তাদের রাস্তা আটক করে। এবং তাদের সাথে থাকা ব্যাগ চেক করবে বলে জানায়। তখনই এক মহিলা পাচক
দৌড়ে পালিয়ে যায়। বাকি তিন মহিলা পাচককে ছাত্রীরা আটক করে ফেলে। তারা ছাত্রীদের তাদের সাথে থাকা ব্যাগ চেক করতে দিচ্ছিল না। তখন ছাত্রীরা তিন মহিলা পাচকের কাছ থেকে জোড় পূর্বক ব্যাগ ছিনিয়ে নিয়ে ব্যাগে তল্লাসি চালায়। ব্যাগে তল্লাসি চালাতেই চুক্ষু চড়ক গাছ ছাত্রীদের। কারন তিন মহিলা পাচকের ব্যাগ থেকে উদ্ধার হয় চাল, ডাল,
তেল, কাচা সবজি, কাচা মাংস এবং রান্না করা মাংস। ছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরে। এই ঘটনার পর
জগন্নাথ বাড়ি সংলগ্ন ডঃ বি.আর
আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসের ছাত্রীরা দাবি জানায় তাদের খাবার রান্না করার দায়িত্বে থাকা মহিলা পাচকদের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হোক। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর এই মহিলা পাচকদের
বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ
করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান