Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে চলছে অর্থ আদায়

মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে চলছে অর্থ আদায়

মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে চলছে অর্থ আদায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ আগস্ট : জিবি হাসপাতালের মর্গে দীর্ঘদিন ধরে চলছে ডোমদের দালালি। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়। এই অভিযোগ দীর্ঘদিনের হলেও নিয়ম পাল্টানোর জন্য জিবি পুলিশ ফাঁড়ি, জিবি হাসপাতালের এম এস থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কোন আধিকারিকের ভূমিকা নেই। অথচ বড় করে সাইনবোর্ড এর মধ্যে লেখা আছে কোন মৃতদেহ ময়না তদন্তের জন্য অর্থের প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতদন্ত করা হয়। কেউ যদি ময়নাতদন্তের জন্য টাকা দেয় তাহলে সেটা বেআইনি হবে।

অথচ, এই সাইনবোর্ডের কোন মূল্য নেই। প্রতি মৃতের পরিবারের কাছ থেকে ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আদায় করছে দুই ডোম। না হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে ঢুকাতে চান না তারা। তাদের কারণে অতিষ্ট হয়ে পড়ছে অসহায় মৃতের পরিবার। মানুষ দেখে তোল্লা আদায় করে পকেট ভারি করছে এই সরকারি ডোম। মৃতদেহ নিয়ে পর্যন্ত রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে এভাবে তোলা আদায় চলছে। বিষয়টি অনেকের কাছে চিন্তার বাইরে হতে পারে, কিন্তু মৃতের পরিবারগুলি টাকা দিতে বাধ্য হচ্ছে। কারণ কেউ এই সময় বিতর্কে যেতে চাইছে না। কিন্তু শনিবার উদয়পুরের পিন্টু শীলের ছেলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন। তিনি বলেন বিষয়টি নিয়ে প্রতিবাদ হওয়া দরকার। তার কাছ থেকে এবং তার ভাইয়ের কাছ থেকে পৃথকভাবে ২০০ টাকা আদায় করেছে দুই ডোম। তবে সূত্রের খবর, দুই ডোমের সঙ্গে জড়িত আছে আরো অনেকে। প্রতিদিন সন্ধ্যার পর কমিশন ভাগ হয় নিজেদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha