স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ আগস্ট : শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কা দেয় বিদ্যুতের খুঁটিতে। ঘটনা শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নং পাড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, TR 01 BN 0631 নম্বরের গাড়িটি মলয়নগর দিক থেকে দ্রুতগতিতে আসছিল, তখন এই ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর
পেয়ে শ্রীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পলাতক যুবকদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এদিকে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আনন্দনগর ১০ নং পাড়া
এলাকায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত ছিল। পরে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। তবে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার
করে নেশা সামগ্রী পাচার করে নেশা কারবারিরা। পুলিশকে ম্যানেজ করে চলছে দীর্ঘদিন ধরে নেশা পাচার। শনিবার যে দুর্ঘটনাটি সংঘটিত
হয়েছে তার পেছনে কি রহস্য সেটা
নিয়ে সুষ্ঠু তদন্ত করার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান