Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য শুরু হল জনগণনা ২০২৭

শুরু হল জনগণনা ২০২৭

শুরু হল জনগণনা ২০২৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : শনিবার থেকে শুরু হল জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়। যা চলবে ৩০ আগস্ট পর্যন্ত। ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরার অধিকর্তা রতন বিশ্বাস এইদিন জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের সাথে রাজনগর এলাকায় বাড়ি বাড়ি যান।

জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা সঠিক ভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র রাজ্যে এক যোগে এইদিন জনগণনার কাজ প্রথম পর্যায়ে শুরু হয়েছে। জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের ভালো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা সকলে মাঠে রয়েছে। তিনি সকলের প্রতি আহ্বান জানান জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha