Friday, July 31, 2026
বাড়ি রাজ্য ব্লক চত্বর থেকে বাইক চুরি

ব্লক চত্বর থেকে বাইক চুরি

ব্লক চত্বর থেকে বাইক চুরি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : সাতচাঁদ ব্লক চত্বর থেকে ফের রহস্যজনকভাবে একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, হরিণা এলাকার চালিতছড়ির বাসিন্দা এবং সাতচাঁদ মৎস্য দপ্তরের কর্মরত রেমরাচাই মগ প্রতিদিনের মতো শুক্রবারও কর্মস্থলে এসে অফিস চত্বরে তাঁর মোটর বাইকটি রেখে দায়িত্ব পালন করছিলেন।

পরে আনুমানিক দুপুর ১টা নাগাদ বাইরে এসে তিনি দেখতে পান, যেখানে মোটর বাইকটি রাখা ছিল সেখানে নেই। এরপর তিনি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও বাইকটির কোনো সন্ধান পাননি। পরে থানায় অভিযোগ দায় করা হয়েছে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha