স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই : শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত
পিএম শ্রী তৈইকুরমা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে একাধিক জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন
প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। এর মধ্যে
রয়েছে ৫৭ কোটি টাকা ব্যয় করে বিলোনিয়া-শ্রীনগর সড়ক শক্তিশালী করন প্রকল্পের ভিত্তি
প্রস্তর স্থাপন, ১৪.৮২ কোটি টাকা ব্যয় করে রুপাইছড়ি ব্লকের চাতকছড়ি ইংরেজি মাধ্যম
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, ১২
দশমিক ১৭ কোটি টাকা ব্যয় করে ব্লকের বৈষ্ণবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অবকাঠামো
উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৮.৫৪ কোটি টাকা ব্যয় করে লক্ষ্মীছাড়া থেকে
স্বদেশ নগর ও তরিণী পাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, আট
দশমিক ৫১ কোটি টাকা ব্যয় করে সাব্রুম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৮.৫১ কোটি টাকা ব্যয় করে গার্ধাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের
অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বক্তব্য রেখে বলেন, গত এক বছরে ১৫০০ কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রকল্পে উদ্বোধন
এবং শিলান্যাস করা হয়েছে।
চলতি বছর
এখন পর্যন্ত ২৬০ কোটি টাকা জনমুখী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কিন্তু, বিরোধীরা
সরকারের কাজকর্মের বিরোধিতা করে চলেছে। এদিন কংগ্রেসকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি
বলেন আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে তাদের। সারাদেশে টিমটিম করে জ্বলছে তারা।
দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি চৌকিদার। এ সরকারের সকলের একই সুরে বলছেন আমরাও চৌকিদার।
এই সরকারে একেক জন সৈনিক। সেই মানসিকতা নিয়ে সরকার দেশ এবং রাজ্য পরিচালনা করছে বলে
জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সুফল আগরতলায় বসে ভাবলে হবে না।
রাজ্যের গ্রাম পাহাড়ে যেতে হবে।
বিশেষ করে বেনীফিশিয়ারিদের কাছে সুবিধা পৌঁছানোই
প্রকৃত উন্নয়ন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনজাতিদের
উন্নয়নের দিকে জোর দিয়েছে। অনুষ্ঠানে বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত কর্মীদের হাতে
বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনাকে
আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে জেলার প্রতিটি ব্লকের জন্য একটি করে বর্জ্য সংগ্রহকারী
বিশেষ গাড়ি বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ
সাজ্জাদ পি, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তিরবাজার বিধানসভার
বিধায়ক প্রমোদ রিয়াং, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ ত্রিপুরা
জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান