স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই : ৬.৩৩ গ্রাম স্বর্ণের চেইন চুরি করে
গ্রেফতার আই.জি.এম হাসপাতালের মহিলা ক্যাজুয়াল কর্মী। অভিযোগ গত ২৮ জুলাই ধলাই জেলার
মনু এস.কে পাড়ার বাসিন্দা ধর্মেন্দ্র ত্রিপুরা নামে এক ব্যক্তি তার বড় বোনের প্রসব
ব্যাথা নিয়ে আইজিএম হাসপাতালে আসেন। চিকিৎসকরা সেই মহিলাকে যখন হাসপাতালে লেবার রুমে
নিয়ে যাচ্ছিলেন তখন গলার স্বর্ণের চেইন খুলে একটি ব্যাগের মধ্যে রাখেন।
পরবর্তী সময়
সেই ব্যাগ থেকে হাসপাতালের মহিলা ক্যাজুয়াল কর্মী স্বর্ণের চেইনটি চুরি করে নিয়ে
যায়। শুক্রবার সকালে রোগীর পরিবারের পক্ষ থেকে থানায় এসে একটি মামলা করার পর পুলিশ
মহিলার লোকেশান ট্যাগ করে আইজিএম হাসপাতাল চৌমুহনি থেকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞেসাবাদ
চালানোর পর কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পায়। তারপর এই ক্যাজুয়াল কর্মীর ব্যাগ তল্লাশি
চালিয়ে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ মহিলা
চোরকে আদালতে তুলে। চুরি যাওয়া স্বর্ণের চেইনের মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকার
হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান