Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য নবনির্মিত সংশোধনাগার পরিদর্শন করলেন মন্ত্রী

নবনির্মিত সংশোধনাগার পরিদর্শন করলেন মন্ত্রী

নবনির্মিত সংশোধনাগার পরিদর্শন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : ঊনকোটি জেলায় নতুন জেলা কারাগারের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার দুপুরে জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগার পরিদর্শন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নির্মাণ কাজ পুনরায় গতি এনে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।এদিন মন্ত্রী কৈলাসহর শহরে অবস্থিত বর্তমান জেলা কারাগারও পরিদর্শন করেন। কারাগার চত্বরকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করতে নতুন দেওয়াল নির্মাণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জারুইলতলার নতুন কারাগারে স্থানান্তরের পর বর্তমান কারাগারের জায়গাটি কীভাবে জনস্বার্থে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে কৈলাসহরের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha