বাড়িরাজ্যস্যন্দন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা, মেলাঘরের নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা...

স্যন্দন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা, মেলাঘরের নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা শাসক

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা, ১৩ জুলাই:  গত ১০ জুলাই স্যন্দন পত্রিকায় গোমতী নদীর ভাঙন নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। সোমবার গোমতী জেলার জেলা শাসক মেলাঘর পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা শাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি ভাঙনের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন, যাতে ক্ষয়ক্ষতি রোধ করা যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত সহায়তা প্রদান সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোমতী নদীর অব্যাহত ভাঙনের কারণে বহু বসতবাড়ি, কৃষিজমি ও অন্যান্য সম্পত্তি হুমকির মুখে পড়েছে। বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল।

তবে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই দ্রুত উদ্যোগে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, পরিদর্শনের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ না থেকে দ্রুত ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে নদীগর্ভে বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাতে না হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য