Monday, September 28, 2026
বাড়ি রাজ্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় থানায় অভিযোগ মহিলা মোর্চার

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় থানায় অভিযোগ মহিলা মোর্চার

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় থানায় অভিযোগ মহিলা মোর্চার

 



স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে গত কয়েকদিনে ব্যাপক আন্দোলন সংঘটিত হয়। অবশেষে শনিবার পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনের প্রভাব পড়েছে সামাজিক মাধ্যমেও। সরকার মন্ত্রীদের বিভিন্ন ধরনের পোস্ট লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যমে গত কয়েকদিনে। গোটা দেশের সঙ্গে রাজ্যের কিছু যুবক-যুবতী সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করেছেন।

 এই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে যন্তর মন্তর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন অর্পিতা সাহা নামে এক মহিলা বলে অভিযোগ। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা মোর্চার নেতৃত্ব

 তাদের অভিযোগ, শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অর্পিতা সাহা নামে এক মহিলা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য, গালিগালাজ পোস্ট করেছেন। তাই মহিলা মোর্চার পক্ষ থেকে শ্রীনগর থানায় অর্পিতা সাহার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। অভিযুক্তকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha