Monday, September 28, 2026
বাড়ি রাজ্য মেয়াদোত্তীর্ণ ঔষধ ঘিরে চাঞ্চল্য

মেয়াদোত্তীর্ণ ঔষধ ঘিরে চাঞ্চল্য

মেয়াদোত্তীর্ণ ঔষধ ঘিরে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :এক ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায়। অভিযোগ, কামিনীপাড়া এলাকার এক ব্যক্তি তার সন্তানের জন্য স্থানীয় মা কালী মেডিকেল হল থেকে ওষুধ ক্রয় করেন। ওষুধ সেবনের পর শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখা যায়, সেটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়ে গেছে।

এরপর ওই ব্যক্তি দোকানে যান। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকির অভাবে অবৈধ ও অনিয়ন্ত্রিত ওষুধের দোকান গড়ে উঠছে। একই সঙ্গে ড্রাগ ইন্সপেক্টরের ভূমিকা ও নিয়মিত পরিদর্শন নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে।অভিযোগ অনুযায়ী, প্রায় আট মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া একটি ওষুধ কীভাবে বিক্রি হলো, তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট ওষুধের দোকানে কি দীর্ঘদিন কোনো পরিদর্শন হয়নি? নাকি তদারকির ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি রয়েছে? ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তাপস কুমার দেব বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha