বাড়িরাজ্যরাজ্যে বুড়ো নিয়োগ নিয়ে অসন্তুষ্ট বিরোধী দলনেতা, দুই আমলা বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

রাজ্যে বুড়ো নিয়োগ নিয়ে অসন্তুষ্ট বিরোধী দলনেতা, দুই আমলা বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : রাজ্য সরকারের কতিপয় অবসরপ্রাপ্ত আমলাদের মেয়াদ ফুরাচ্ছে না। নির্ধারিত সময়ের পর তাদের পুনঃ নিয়োগ করে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে স্যন্দন পত্রিকায় তথ্য ভেসে আসছে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এ কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি রাজ্যের দুই আধিকারিকের বিষয় তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন যে রাজ্যের অবসরপ্রাপ্ত প্রাক্তন আই এস অফিসার অনিন্দ্য কুমার ভট্টাচার্য এখন পর্যন্ত সাতবার পুনঃ নিয়োগ হয়েছেন। তিনি বর্তমানে স্পেশাল সেক্রেটারি পোস্ট দিয়ে জিএ পিএলটি -র দায়িত্ব পালন করছেন। তাঁর সম্পর্কে ভুয়ো টিএ বিল করার অভিযোগ রয়েছে।

তিনি ফায়ার সার্ভিসের অধিকর্তা থাকাকালীন সময়ে এস ডি আর এফ -এর ফান্ড থেকে অর্থ ব্যয় করে সাতটি ড্রোন কিনেছেন ফায়ার সার্ভিসে কর্মীদের দায়িত্ব পালনের জন্য। অথচ এখন পর্যন্ত কোন জায়গায় ফায়ার সার্ভিসের কর্মীরা ড্রোন দিয়ে আগুন নেভাতে দেখা যায়নি। এমনকি কোন মহড়ায় পর্যন্ত ড্রোন ব্যবহৃত হয়নি। এমনকি তিনি দায়িত্বে থাকাকালীন অবস্থায় বড়জলায় একটি গেরেজ থেকে গাড়ি মেরামত করে লক্ষ লক্ষ টাকা বিল করেছেন। এখন তিনি ডাইরেক্টর পদেও দায়িত্ব সামাল দিচ্ছেন। গত সাত জুলাই ভিজলেন্সের টিপিএস গ্রেড ওয়ান আধিকারিক জেরিমি ডার্লং রেজিগনেশন লেটার দিয়েছেন একমাত্র এই আধিকারিকের কারণে। তার চাপে পড়ে দায়িত্ব পালন করতে পারছেন না। বারবার অপদস্ত হচ্ছেন। সিডিউল কাস্ট একজন অফিসারকে এভাবে অপদস্ত করা আইনত অপরাধ। ছয় মাস জামিন অযোগ্য জেল হতে পারে। এই আধিকারিক বলেছেন তিনি বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। অপরদিকে মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এখন পর্যন্ত ৮ বার দায়িত্ব পেয়েছেন। তিনি বিলোনিয়া মহকুমা শাসক থাকাকালীন জমি জালিয়াতের অভিযোগে জড়িয়েছেন। এবং তার নামে বর্তমানে একাধিক জমি রয়েছে আগরতলা শহরে এবং এর বাইরে। এগুলির তদন্ত চাইলেন বিরোধী দলনেতা। পাশাপাশি প্রশ্ন তোলেন অবসরপ্রাপ্ত কতিপয় আমলা কেন এত পছন্দ রাজ্য সরকারের?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য