Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য করবুকে এসটি বয়েজ হোস্টেল নির্মাণকাজে নাবালকদের শ্রমের অভিযোগ, তদন্তের দাবি

করবুকে এসটি বয়েজ হোস্টেল নির্মাণকাজে নাবালকদের শ্রমের অভিযোগ, তদন্তের দাবি

করবুকে এসটি বয়েজ হোস্টেল নির্মাণকাজে নাবালকদের শ্রমের অভিযোগ, তদন্তের দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুলাই : করবুক, গোমতী জেলা: করবুক মহকুমার অন্তর্গত বৈরাগী দোকান এলাকার প্রহ্লাদ সরদারপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণাধীন এসটি বয়েজ হোস্টেলের নির্মাণকাজে নাবালক কিশোরদের দিয়ে শ্রমিক হিসেবে কাজ করানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার বাপন দেবনাথের তত্ত্বাবধানে চলা এই নির্মাণকাজে প্রায় ১৬–১৭ বছর বয়সী চারজন কিশোর দিনমজুর হিসেবে কাজ করছিল।অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা যায়, চারজন কিশোর নির্মাণকাজে নিয়োজিত রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ভারতে শিশু ও কিশোর শ্রম সংক্রান্ত আইনে ১৮ বছরের কম বয়সী কিশোরদের বিপজ্জনক নির্মাণকাজে নিয়োগের ওপর বিধিনিষেধ রয়েছে। তাই এই অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।এ বিষয়ে ঠিকাদার বাপন দেবনাথ বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha