স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুলাই : শিশু দত্তক নেওয়া কিংবা দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এই ক্ষেত্রে সরলীকরণ করা রাজ্য সরকারের পক্ষ সম্ভব নয়। বুধবার প্রজ্ঞা ভবনে ‘দত্তক গ্রহণ বিধিমালার উপর রাজ্য স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করে এই কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও বলেন এইদিনের কর্মশালা মুলত শিশু দত্তক দেওয়ার ক্ষেত্রে যে সকল আইনি প্রক্রিয়া গুলি রয়েছে সেইগুলি যেন আরও সহজ করা।
শিশু দত্তক দেওয়ার ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা। তিনি আরো বলেন, রাজ্য সরকারের অধিন ৩০ টি সামাজিক ভাতা রয়েছে। সেই গুলি নির্দিষ্ট সময়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের অধিনে থাকা সামাজিক ভাতা এপ্রিল, মে ও জুন মাসে দেওয়া হয় নি। তার কারন কেন্দ্রীয় সরকার পদ্ধতির কিছু পরিবর্তন করেছে।
কেন্দ্রীয় সরকার আগে এই সকল ভাতার টাকা রাজ্য সরকারকে প্রদান করত। রাজ্য সরকার তার শেয়ারের টাকা সহ সুবিধাভোগীদের প্রদান করত। বর্তমানে কেন্দ্রীয় সরকার এই সকল ভাতার টাকা রাজ্য সরকারকে প্রদান করছে না। এখন থেকে কেন্দ্রীয় সরকার তাদের অধিন থাকা ভাতার টাকা সরাসরি সুবিধাভোগীদের একাউন্টে প্রদান করবে। অপরদিকে রাজ্য সরকারও অনুরূপ ভাবে রাজ্য সরকারের শেয়ারের টাকা প্রদান করবে। কেন্দ্র ও রাজ্য সরকারের টাকা এক সাথে করে সুবিধাভোগীদের ব্যাঙ্ক একাউন্টে প্রদান করার প্রক্রিয়ার কারনে ভাতা প্রদানে বিলম্ব হচ্ছে। তবে নতুন প্রক্রিয়ায় পরীক্ষা মূলক ১০০ জন সুবিধাভোগীর ব্যাঙ্ক একাউন্টে ইতিমধ্যে ভাতার টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কর্মশালায় মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা।

