বাড়িরাজ্যঅনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন বিদ্যুৎ নিগমের সমস্ত অস্থায়ী লাইনম্যান

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন বিদ্যুৎ নিগমের সমস্ত অস্থায়ী লাইনম্যান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুলাই : চরম বিদ্যুৎ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা। বৃহস্পতিবার সকাল থেকে আচমকাই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন বিদ্যুৎ নিগমের সমস্ত অস্থায়ী লাইনম্যান। ফলে যেকোনো মুহূর্তে অন্ধকারে ডুবে যেতে পারে সাব্রুম।

অভিযোগ অত্যন্ত বিস্ফোরক। জীবনের ঝুঁকি নিয়ে, ঝড়-বৃষ্টি মাথায় করে যারা সাব্রুমের বিদ্যুৎ সচল রাখেন, সেই অস্থায়ী লাইনম্যানদের নেই কোনো ন্যূনতম জীবন বিমা। বিগত দিনে একের পর এক কর্মী লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও, কর্তৃপক্ষের টনক নড়ে নি। ক্ষুব্ধ কর্মীদের হুংকার— বেতন বৃদ্ধি আর জীবনের নিরাপত্তা না পেলে কাজ বন্ধ রাখবে তারা। এদিকে ভরা বর্ষায় এই কর্ম বিরতিতে রীতিমতো কাঁপন ধরেছে বিদ্যুৎ নিগমে।

 সাব্রুম সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার অসীম দাস সংবাদ মাধ্যমকে জানান, লাইনম্যানরা কাজ বন্ধ রাখায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এই বর্ষার মরশুমে লাইন সংস্কারের প্রয়োজন। তারা কাজে না ফিরলে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে সমাধান না হলে এক নজিরবিহীন মহাবিপর্যয়ের সাক্ষী হতে চলেছে সাব্রুমবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য