Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য রথযাত্রাকে সামনে রেখে জোর কদমে চলছে প্রস্তুতি

রথযাত্রাকে সামনে রেখে জোর কদমে চলছে প্রস্তুতি

রথযাত্রাকে সামনে রেখে জোর কদমে চলছে প্রস্তুতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুলাই : হাতে মাত্র আর কয়েকটি দিন। তারপরই জগন্নাথ দেবের রথযাত্রা। ১৬ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রাকে সামনে রেখে রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ।

অন্যান্য বছরের ন্যায় এই বছরও রথযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ জিও মন্দিরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জগন্নাথ জিও মন্দিরের এক প্রভু জানান ১৬ জুলাই জগন্নাথ, সুভদ্রা ও বলরাম রথে করে নগর যাত্রা করবেন। ভক্তরা জগন্নাথ দেবের দর্শন করবেন। ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রা উৎসবকে সামনে রেখে ১২ জুলাই স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে জগন্নাথ জিও মন্দিরে। মেয়র দিপক মজুমদার স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের উদ্বোধন করবেন। ১৯ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে ধর্ম সম্মেলন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha