বাড়িরাজ্যককবরক ভাষাকে অষ্টম তফশালী অন্তর্ভুক্ত করার বিল পার্লামেন্টে ডাম্পিং করে রেখেছে মোদি...

ককবরক ভাষাকে অষ্টম তফশালী অন্তর্ভুক্ত করার বিল পার্লামেন্টে ডাম্পিং করে রেখেছে মোদি সরকার : জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : শূন্যপদ পূরণ করা, এডিসি প্রশাসনের নিয়োগ দুর্নীতি বন্ধ করা সহ মোট সাত দফা দাবিতে ট্রাইবেল ইউথ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণঅবস্থান সংগঠিত করা হয়। শুক্রবার সকাল থেকে চলে এই গণ অবস্থান। গণ অবস্থানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, রাজ্যের লক্ষ লক্ষ যুবক ও গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বরের কথা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য দেশের অন্ধ, বোবা, জনবিরোধী কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের স্বৈরাচারী জন বিরোধী বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি নেতৃত্বাধীন সরকারের ঘুম ভাঙ্গানোর জন্য গণঅবস্থান করছে টি ওয়াই এফ। সাত দফা দাবির মধ্যে ককবরক ভাষাকে অষ্টম তফশালী অন্তর্ভুক্ত করার যে দাবি সেটা গত আট বছর ধরে মোদি সরকার পার্লামেন্টের মধ্যে ডাম্পিং করে রেখেছে।

এর মৃত্যুও ঘোষণা করছে না সরকার। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের নির্বাচন আসলে “ঘোড়ার সামনে মোরা ধরানো” জন্য ডাম্পিং থেকে বের করে নিয়ে আসে। নির্বাচনী শেষ হয়ে গেলে সেটা আবার হিমঘরে চলে যায়। তিনি আরো বলেন বিধানসভার মধ্যে দেওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরে বাহান্ন হাজারে বেশি শূন্য পদ পড়ে আছে। আরো বহু দপ্তরের হিসেব দেয়নি। সবগুলির হিসেব করলে ৬০ হাজারের অধিক শূন্য পদ পড়ে আছে। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার শূন্য পদ পূরণ করছে না। অথচ এই সরকার কথায় কথায় মডেল ত্রিপুরা এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বলছে। কিন্তু এই ত্রিপুরায় আজ অভাবের তাড়নায় সন্তান বিক্রি হয়। রাজ্যের উচ্চশিক্ষিত যুবক যুবতীরা কাজ না পেয়ে দেশের অন্যান্য রাজ্যে পাড়ি দিচ্ছে বলে সরকারকে কাঠগড়ায় তুলেন তিনি। এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক কমুদ দেববর্মা জানিয়েছেন, রাজ্যে বিভিন্ন দপ্তরে ৫১ হাজার ৭৮৪ টি শূন্যপদ করে আছে। এই পদগুলি পূরণ করার জন্য সরকারের কোন উদ্যোগ নেই। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি করা হচ্ছে অবিলম্বে যেন সরকার এই শূন্য পদগুলি পূরণ করে। পাশাপাশি এডিসি-র দুর্নীতি নিয়ে মুখ খুলেন তারা। কারণ সম্প্রতি এডিসি প্রশাসন ১২০ টি শূন্যপদ কোনরকম বিজ্ঞপ্তি এবং ইন্টারভিউ ছাড়া পূরণ করেছিলেন। এই ধরনের অন্যায় ভাবে নিয়োগ করা শূন্য পদ গুলি অবিলম্বে বন্ধ করতে হবে। গত দুবছর আগে এ ধরনের আরও একটি দুর্নীতির সামনে এসেছিল। তখন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে লাইভে এসে বলেছিলেন সত্যতার মাধ্যমে ডেপুটি পি ও এবং সাব জোনাল অফিসারের শূন্যপদ স্বচ্ছতার মাধ্যমে পূরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই শূন্য পদ গুলি পূরণ হয়নি বলে অভিযোগ তোলেন। আরো বলেন ককবরক ভাষা অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি করা হচ্ছে। পাশাপাশি সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে যেন ককবরক বিষয় যুক্ত করা হয়। পাশাপাশি বলেন রাজ্যের দশ হাজার ককবরক বিষয়ের জন্য মাত্র ১৮ জন অধ্যাপক রয়েছে। অবিলম্বে এই শূন্য পদ গুলি পূরণ করার জন্য দাবি করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য