বাড়িরাজ্যজরুরি অবস্থা ভারতের কালো অধ্যায় ছিল, এই দিন ভুললে চলবে না :...

জরুরি অবস্থা ভারতের কালো অধ্যায় ছিল, এই দিন ভুললে চলবে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির জেরে ১৯৭৫ সালের ২৫ মে ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতে গণতন্ত্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জটি দেখা দিয়েছিল ১৯৭৫-৭৭ সালে জারি করা জরুরি অবস্থায়। ৭০-এর দশকে সরকারের প্রতি জনরোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং অনিয়মের অভিযোগের জেরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। এমনটাই দাবি তুলে ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করল বিজেপি।

প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে নজরুল কলাক্ষেত্রে এই অনুষ্ঠান করা হয়। যার নাম দেওয়া হয়েছে “কংগ্রেস কর্তৃক আয়োজিত জরুরি অবস্থার কালো অধ্যায়ের ৫১ বছর পূর্তি।” অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, যারা জরুরি অবস্থা দেখে নি, তারা অনুভব করতে পারবে না কিরকম পরিস্থিতি ছিল। এই জরুরি অবস্থা ঘোষণা করার একমাত্র ক্ষমতা রয়েছে দেশের রাষ্ট্রপতির। কিন্তু রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা ঘোষণা করেননি তৎকালীন সময়ে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজেই এই জরুরি অবস্থার ঘোষণা করেছেন। তারপর প্রথমেই সংবাদ মাধ্যমের অফিস গুলি বন্ধ করে দেয়। এমন পরিস্থিতি আগামী দিন যেন আর কখনো তৈরি না হয়।

 কারণ সেই জরুরি অবস্থা ভারতের কালো অধ্যায় ছিল। এই দিন ভুলে গেলে চলবে না। তাই বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৪ সালের দিনটি কালো অধ্যায় হিসেবে ঘোষণা করেছেন। তৎকালীন সময়ে দেশবাসীর মনে হয়েছিল দেশ যেন একটা কারাগার। দেশের গণতন্ত্রের উপর আঘাত নামিয়ে আনা হয়েছিল বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এইদিনের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য