বাড়িরাজ্যসুপ্রিমকোর্টের রায়ে ৬ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করল শিক্ষা দপ্তর

সুপ্রিমকোর্টের রায়ে ৬ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করল শিক্ষা দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : সুপ্রিমকোর্টের রায়ের ফলে ৬ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করন করল শিক্ষা দপ্তর। বুধবার তাদের হাতে নিয়মিতকরলেন কাগজ তুলে দেয় শিক্ষা দপ্তর। এই কর্মীদের আইনজীবী পুরোষোত্তম রায় বর্মণ জানান শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশনে ডি.আর.ডাব্লিও কর্মী হিসাবে কর্মরত ছিল এই ৬ জন কর্মী।

 তারা প্রথমে নিয়মিত করলেন জন্য উচ্চ আদালতে মামলা করেছিল। কিন্তু উচ্চ আদালত রাজ্য সরকারের বক্তব্যকে মান্যতা দিয়ে জানায় যে যেহেতু স্কিম নেই তাই তাদের নিয়মিত করন করা যাবে না। পরবর্তী সময় এই ৬ জনের সাথে আরও দুই জন মিলে মোট ৮ জন সুপ্রিমকোর্টে এস.এল.পি করে। এপ্রিল মাসে সুপ্রিমকোর্ট এই মামলার রায় দেয়। সুপ্রিমকোর্ট রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে এই ৮ জন কর্মীকে নিয়মিতকরনের নির্দেশ দেয়। তার মধ্যে বুধবার ৬ জনের হাতে নিয়মিতকরনের কাগজ তুলে দেয় শিক্ষা দপ্তর। বাকি দুই জনের মধ্যে এক জন ইতি মধ্যে প্রয়াত হয়েছে এবং অপরজন ইতিমধ্যে চাকুরি থেকে অবসরে চলে গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য