বাড়িরাজ্যস্বামীকে হত্যা করার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

স্বামীকে হত্যা করার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : ঘুমের মধ্যে স্বামীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ মে কমলপুর থানাধিন চুলবাড়ি পঞ্চায়েতের জগন্নাথ পাড়ার বাসিন্দা মোহন মারার রাত এগারোটা ত্রিশ মিনিট নাগাদ রাতের খাবার সেরে স্ত্রী ঝুমা মারার ও চার বছরের কন্যা সন্তান নিয়ে ঘুমিয়েছিল। পরদিন ২৮ মে সকাল সাড়ে আটটা নাগাদ মোহন ঘুম থেকে উঠে নি দেখে তার মা সুরতি মারার মোহনের ঘরে গিয়ে দেখে মোহন বিছানায় পড়ে আছে। তার গলায় কালচে দাগ রয়েছে।

 তখন মহিলা চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখে মোহন মৃত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে খবর দেওয়া হয় কমলপুর থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে এসে ময়না তদন্ত করে। পরে মৃত ব্যক্তির বাবা মহেশ মারার ৩০ মে কমলপুর থানায় মোহনের স্ত্রী ঝুমা ‘র নামে খুনের অভিযোগ করেন। কমলপুর থানা ৫৪/২০২৩ মামলা নিয়ে আইপিসি ‘র ৩০২ ধারা রুজু করে তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করে। মামলায় মোট সাক্ষী ছিল বারোজন। শুক্রবার কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুনীল কুমার সিং অভিযুক্ত ঝুমা মারারকে আইপি সি ‘র ৩০২ ধারা অনুসারে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের কারাদন্ড ‘র আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পি পি ইন্দুভূষণ দেব। পরে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য