বাড়িরাজ্যজাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল মূল স্রোতে ফিরে আসা জঙ্গিরা

জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল মূল স্রোতে ফিরে আসা জঙ্গিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুন : সুশাসন জামানায় জামাই আদরে আন্দোলন ট্র্যাডিশন হয়ে গেছে প্রাক্তন বৈরীদের। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় না রেখে যখন তখন মন গড়া আন্দোলনের ডাক দিয়ে চলেছেন তারা। ১২ জুন এক নাটক মঞ্চস্থ শেষ হতে না হতেই এবার জয়েন্ট অ্যাকশন রিহাবিলিটেশন কমিটি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি যৌথ ভাবে ২৪ জুন আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেল আটকে দেওয়ার ডাক দিল। মূলত ৯ দফা দাবিকে সামনে রেখে তারা জাতীয় সড়ক ও রেল বনধের ডাক দিয়েছে।

 বুধবার রাজধানীর কুমারি, মধুতি, রুপশ্রী জনজাতি অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে তারা রেল ও জাতীয় সড়ক বনধের ঘোষণা দেয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জয়েন্ট একশন কমিটির সভাপতি উত্তম লেলিয়া এবং সাধারণ সম্পাদক অনন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। সরকারি দৃষ্টি আকর্ষণ করে জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী বিধায়কের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাদের ৯ দফা দাবি পূরণ করা হয় নি। গত ৮ জুন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেই সুযোগ মিলেনি তাদের। ১৯৯৫ সাল থেকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা উগ্রপন্থীর পথ ছেড়ে এবং অস্ত্র শস্ত্র জমা দিয়ে সাধারণ জীবন যাপনে ফিরে এসেছেন। তারপরও তাদের এতদিন ধরে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাই তারা ২৪ জুন রেল ও জাতীয় সড়ক বনধের সিদ্ধান্ত নিয়েছেন। রেল ও সড়ক অবরোধের ফলে সকলের সমস্যা হয়, তারপরও তারা রেল ও সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন কারন তাদের দাবি গুলি পূরণ করা হচ্ছে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য