স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : উদয়পুরের রাজারবাগ সুকান্ত পল্লী এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার এক বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম রানু বালা সাহা, বয়স ৭০ বছর। তিনি রাজারবাগ সুকান্তপল্লী এলাকারই বাসিন্দা। জানা যায় মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা রামু সাহা বাড়িতে তীব্র দুর্গন্ধ অনুভব করে। পরে বাড়ির শৌচালয়ের পিছনে অবস্থিত একটি পরিত্যক্ত জঙ্গলের মধ্যে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ। কিছু সময় বাদে একই এলাকার বাসিন্দা শ্যামল সাহা ও অমর সাহা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। তারা জানান, মৃতা তাদের মা রানু বালা সাহা। তিন দিন ধরে রানু বালা সাহা বাড়িতে ছিলেন না। ছেলেরা ভেবেছিলেন তাদের মা বোনের বাড়িতে গেছে। কারন রানু বালা সাহা বাড়িতে না জানিয়ে প্রায় সময় মেয়ের বাড়িতে চলে যায়। এইদিন সকালে এলাকার লোকজন মৃতদেহ দেখতে পেয়ে তাদেরকে ঘটনার বিষয়ে জানায়। পড়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়।

