বাড়িরাজ্যভিলেজ কমিটির ভোট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর

ভিলেজ কমিটির ভোট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : রাজ্য সরকার হলফনামা জমা দেওয়ার পর আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তারপরেই ঘোষণা হয় নির্বাচনের দিনক্ষণ। এক দফায় হতে চলেছে নির্বাচন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য দিনক্ষণ নির্ধারিত করা হলো ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র স্ক্রুটিনি এবং তোলার দিনক্ষণ ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। পচার অভিযানের জন্য দিনক্ষণ ধার্য করা হলো ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ভোট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। যদি পুনরভোটে প্রয়োজন হয় তাহলে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোট গণনা তিন অক্টোবর এবং ভোট প্রক্রিয়া শেষ হবে পাঁচ অক্টোবরের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য