বাড়িরাজ্যদশ বছর ধরে লাটে উঠে আছে পড়াশোনা, নিদ্রা ভাঙছে শিক্ষা দপ্তরের

দশ বছর ধরে লাটে উঠে আছে পড়াশোনা, নিদ্রা ভাঙছে শিক্ষা দপ্তরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : প্রতি অর্থ বর্ষের বাজেট পেশ করে শিক্ষা ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বলে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে। অথচ নতুন বাজার এলাকার একমাত্র সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়টির অস্তিত্ব আজ সংকটে মুখে এসে দাঁড়িয়েছে। নিজস্ব কোন জায়গা না থাকায় নতুন বাজার বালিকা বিদ্যালয়ের এক চিলতে জায়গায় কোন রকমে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন।

পর্যাপ্ত শ্রেণী কক্ষের অভাবে একই ঘরে চলছে তিন শ্রেণীর পঠন পাঠন। দীর্ঘ দশ বছর যাবৎ এভাবে চলতে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের তেমন কোনো হেলদোল নেই। ফলে ক্ষুব্ধ এলাকার অভিভাবক মহল। বাম আমলে সঠিক পরিকল্পনার অভাবে বিদ্যালয়ের জমি দখল করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালের নতুন দালান বাড়ির নির্মাণ কাজ শুরু হয়।

 যে কারণে এখন থেকে প্রায় দশ বছর পূর্বে অরবিন্দ কলোনি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়টিকে স্থানান্তরিত করে নতুন বাজার বালিকা বিদ্যালয়ের একটি অংশে এনে বসানো হয়। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অরবিন্দ কলোনী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টিকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নতি করা হয়। সরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়কে কেন্দ্র করে আশায় বুক বাধতে শুরু করে এলাকার অভিভাবক মহল। কিন্তু নির্দিষ্ট কোন জায়গা না থাকায় অরবিন্দ কলোনী ইংরেজি মাধ্যম বিদ্যালয় কর্তৃপক্ষ একপ্রকার নিরুপায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো বিগত ১০ বছর যাবত একটি বিদ্যালয়কে এভাবে ঝুলিয়ে রাখলেও সংশ্লিষ্ট দপ্তর কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ফলে নতুন বাজার এলাকার একমাত্র সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়টির অস্তিত্ব সংকটে ভুগছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য