Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন :  আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সাংবাদিক পরিবারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ  ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। আগরতলা প্রেসক্লাবের  হলঘরে হওয়া এই  অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমনের মেয়র দীপক মজুমদার।

সাংবাদিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন পড়ুয়াকে এবছর সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিকতার কঠিন ও দায়িত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত পরিবারের সন্তানদের এই সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করে আগরতলা প্রেসক্লাব। অনুষ্ঠানে উপস্থিত  অতিথিরা কৃতী ছাত্র-ছাত্রীদের আগরতলা প্রেসক্লাবের উত্তরীয় পরিয়ে  হাতে স্মারক, শুভেচ্ছা তুলে দিয়েছেন। সংক্ষিপ্ত এই তাৎপর্য পূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার ভবিষ্যতে  লেখাপড়ার পাশাপাশি রাজ্য ও দেশের জন্য অবদান রাখার জন্য ছাত্র ছাত্রীদের কাছে আবেদন জানিয়েছেন। আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি চিত্রা রায় আলোচনা করেন। সকলকে স্বাগত জানিয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন সম্পাদক রমাকান্ত দে।

 সাংবাদিকরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সন্তানদের এই সাফল্য শুধু পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের গর্ব বলে উল্লেখ করেছেন সকলেই।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সাংবাদিক মহল ও উপস্থিত অভিভাবকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। উপস্থিত ছিলেন  আগরতলা প্রেসক্লাবের পরিচালক কমিটির সদস্য সহ প্রবীণ নবীন প্রজন্মের সাংবাদিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha