স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল মাস্টার মাইন্ডকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি জানান, গত ১৬ মে দুপুরে আগরতলার অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়ি সহ অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল।
এরপর শুক্রবার মামলার মূল চক্রীকে বিশালগড় এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ।শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলে জানান এসডিপিও। এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ধারণা, মূল মাস্টার মাইন্ডকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অপহরণকাণ্ডের নেপথ্যে থাকা আরও গুরুত্বপূর্ণ তথ্য ও অন্যান্য জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আগরতলা শহরে আনস্মার্ট পুলিশ বাবুদের কারণে একাধিক অপহরণের অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পথ চেয়ে ব্যর্থ পুলিশ বাবুদের কারণে। সদর মহকুমা এলাকায় এ ধরনের কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে। শুক্রবার বিকালে আগরতলা টাউন হল এলাকা থেকে এক যুবককে আটক করে অপরন করতে আসার অভিযোগ তুলেছে স্থানীয়রা। সাধারণ মানুষ ঘুম না ভাঙ্গালে বাবুদের ঘুম ভাঙ্গে না।

