Monday, July 27, 2026
বাড়ি রাজ্য পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : কমলপুর বালিগাঁও এলাকায় মায়ারানী লোধ নামের এক ৬১ বছরের বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান মায়ারানী দেবী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খোঁজ চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।

 পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে  পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।  দেহটি মায়ারানী লোধের  বলে শনাক্ত করেন।প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, স্নান করার সময় অসাবধানতাবশত জলে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কারও বিরুদ্ধে কোনো রকম সন্দেহ নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান