Friday, July 31, 2026
বাড়ি রাজ্য পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে দুর্ঘটনা বাড়ছে বিশালগড় বাইপাসে, আতঙ্কগ্রস্ত মানুষ

পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে দুর্ঘটনা বাড়ছে বিশালগড় বাইপাসে, আতঙ্কগ্রস্ত মানুষ

পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে দুর্ঘটনা বাড়ছে বিশালগড় বাইপাসে, আতঙ্কগ্রস্ত মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : বিশালগড় বাইপাসে আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নেশা পাচার, গরু পাচার, মাফিয়া তান্ডব সহ একাধিক বেআইনি কার্যকলাপের জন্য বিশালগড় বাইপাস অন্যতম মেরুদণ্ড হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে সাধারণ মানুষের জন্য নিরাপত্তাহীন হয়ে উঠছে বাইপাস। রবিবার বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের ম্যানেজার বাইথাং দেববর্মা গাড়ি চালককে দিয়ে উনার গাড়ি সার্ভিসিং -এর জন্য পাঠান বাইপাস নারাওয়ারা এলাকায়।

কিছুক্ষণ পর বিদ্যুৎ নিগমের ম্যানেজার নিজেও আসেন গাড়ি সার্ভিসিং সেন্টারে। সার্ভিসিং সেন্টারের বাইরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল ম্যানেজারের গাড়ি। তখন আগরতলার দিক থেকে যাওয়া একটি বেপরোয়া গাড়ি ব্রেক কষে ধাক্কা দেয় ম্যানেজারের গাড়িতে এবং বাইকে। এতে আহত হন ম্যানেজারের চালক তুষার দেববর্মা। অপরদিকে অভিযুক্ত গাড়ি চালক জোটন পাষাণকে আটক করেছে স্থানীয়রা। তারপর বিশালগড় থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানান এলাকাবাসী। তারপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। ম্যানেজার জানিয়েছেন অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ১০০ কিমি গতিতে গাড়ি চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha