Friday, July 31, 2026
বাড়ি রাজ্য ছেলের খুনের ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন স্বাগতের মা

ছেলের খুনের ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন স্বাগতের মা

ছেলের খুনের ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন স্বাগতের মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : কুমারঘাটের গৃহ শিক্ষক খুন কাণ্ডের ঘটনার তদন্ত প্রক্রিয়ায় এগুচ্ছে না। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ছেলের মৃত্যুর জন্য দায়ী খুনির বিচার চাইলেন মা। জানা যায়, দেহ উদ্ধারের পর দুদিন অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে একটি কথাও বলতে নারাজ পুলিশ।

 আর সেই নীরবতাই এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোটা তদন্ত প্রক্রিয়াকে। গত ৫ জুন সন্ধ্যায় কুমারঘাট থানাধীন ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হয় স্বাগত ঘোষ ওরফে সাগরের মৃতদেহ। পেশায় গৃহশিক্ষক স্বাগত। এমএসসি, বিএড ও বিএসসি ডিগ্রিধারী ছিলেন। তাঁর বাড়ি ফটিকরায় থানার অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায়। অভিযোগ, গত বুধবার দুপুর আড়াইটা সময় বাড়ি থেকে বের হয়েছিল স্বাগত। তারপর আর বাড়িতে ফিরে নি। বহু খোঁজা খোঁজার পর তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। শুক্রবার সন্ধ্যায় তার দেহ উদ্ধার হয়েছে।

 যেভাবে মৃতদেহটি উদ্ধার হয়েছে, তাতে এটি নিছক দুর্ঘটনা বা আত্মহত্যা বলে মনে করার কোনও সুযোগ নেই। উদ্ধারকালে দেখা যায়, যুবকের মুখ ও গলা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং দেহের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল প্রায় ১০ থেকে ১৫ কেজি ওজনের একটি পাথর। এই দৃশ্য দেখেই পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বাগতের মা শিপ্রা ঘোষ। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, যেভাবে জলাশয় থেকে ছেলের দেহ উদ্ধার করা হয়েছে, একজন মা হিসেবে নিশ্চিত ছেলেকে খুন করা হয়েছে। সন্তানের জন্য বিচার চান তিনি। মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন ছেলের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত যেন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha