Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য রেগা কাজ করার সময় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

রেগা কাজ করার সময় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

রেগা কাজ করার সময় শ্রমিকের রহস্যজনক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :রেগার কাজ চলাকালীন সময়ে মৃত্যু এক শ্রমিকের। নাম রবি চরণ দেববর্মা। বয়স ৫৫ । ঘটনা শনিবার সকাল সাড়ে নয়টার নাগাদ মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত অভিচরণ ভিলেজ কমিটির দীনবন্ধু পাড়ায়। ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়িতে যান লেফুঙ্গা ব্লকের ভিডিও, জিআরএস সহ অন্যান্যরা। ভিডিও জানান রেগা শ্রমিক রবি দেববর্মা সম্পূর্ণ সুস্থ ছিলেন।

তাই কাজে আসেন এবং কাজের জায়গাতেই হঠাৎ মৃত্যু হয় তার। ব্লক প্রশাসন দেখছেন কিভাবে মৃত শ্রমিকের পরিবারকে সহায়তার করা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রাথমিক ধারণা সানস্টোক হয়েছে। কিন্তু সূত্রের খবর মৃতদেহ ময়না তদন্ত করার আগেই বাড়িতে নিয়ে আসা হয়। ময়না তদন্ত না করলে আসল রহস্য সামনে আসবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha