বাড়িরাজ্যস্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার নেশা সামগ্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার নেশা সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য সফরের কয়েক ঘন্টার মধ্যেই ধর্মনগরের রাঘনা ভারত-বাংলাদেশ কাটা তারের বেড়ার পাশ থেকে উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্মার্ট বর্ডার তৈরি করার জন্য বিএসএফ এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন।

 কিভাবে চোরা চালান, নেশাপাচার, মানব পাচার সহ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা যায় সেই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী দিন স্মার্ট বর্ডার তৈরি করার জন্য দিকনির্দেশনা ঠিক করে দিয়েছেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালায় রাঘনা ভারত-বাংলাদেশ কাটা তারের বেড়া সংলগ্ন এলাকায়। এই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে। তবে পুলিশ এই ইয়াবা ট্যাবলেটের সাথে কাউকে আটক করতে পারে নি। পুলিশের প্রাথমিক অনুমান এই ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাটা তারের বেড়ার পাশে মজুত করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে পাচারের প্রাক মুহূর্তে পুলিশ ও বিএসএফ এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য