Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য রাজ্যের পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি

রাজ্যের পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি

রাজ্যের পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : গত ২ থেকে ৩ দিন ধরে ত্রিপুরায় রাজ্যে প্রচন্ড গরম অনুভব করছে মানুষ। কারণ গত দুদিনে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। অপরদিকে বাংলাদেশ থেকে একটা গরম হাওয়া ত্রিপুরার উপর দিয়ে বইছে।

 ফলে আগামী ৪ জুন পর্যন্ত গরম অনুভব হবে রাজ্যের বিশেষ করে ৫ টি জেলায়। এগুলো হলো পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, খোয়াই জিলা, গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। আশা করা যাচ্ছে আগামী পাঁচ জুন থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি গরমের অনুভব অনেকটাই কমবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha