বাড়িরাজ্যবাইক আরোহীকে জেল ও জরিমানার নির্দেশ দিল আদালত

বাইক আরোহীকে জেল ও জরিমানার নির্দেশ দিল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : সাব্রুম মহকুমায় বাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় বাইক চালককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। সাজা প্রাপ্ত আসামির নাম গৌতম দাস। সাব্রুমের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক আসামিকে ৫ বছরের জেল সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের জেলের সাজা দেন। ঘটনাটি ঘটে ২০২২ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায়। জানা যায় তপন কুমার রায় ও কীর্তি চক্রবর্তী নামে দম্পতি ঘটনার দিন পায়ে হেটে যাচ্ছিলেন সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক দিয়ে। তারা সাব্রুমের জলেফা শাস্ত্রী কলোনি এলাকায় যাওয়ার পর অভিযুক্ত গৌতম দাস তার বাইক নিয়ে কীর্তি চক্রবর্তীর পিছনে ধাক্কা মারে। এতে কীর্তি চক্রবর্তী গুরুতর ভাবে আহত হয়।

 তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দেন। এই নিয়ে সাব্রুম থানায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। তারপর সাব্রুম স্থিত অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার শুনানি চলাকালিন সময় ১৯ জন সাক্ষির সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। শনিবার বিচার এই মামলার চূড়ান্ত শুনানি শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য