বাড়িরাজ্যড্রজার এবং স্কুটির সংঘর্ষে হতাহত ২

ড্রজার এবং স্কুটির সংঘর্ষে হতাহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : মলয়নগর এলাকায় বুধবার রাতেরবেলা ড্রজার এবং স্কুটির সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় একজনের। আহত হয় আরো একজন। মৃত ব্যক্তির নাম প্রমোদ রঞ্জন দেবনাথ। বয়স ৬০। বাড়ি মলয়নগর এলাকায়। অপরজনের নাম সুধাংশু দাস।

বাড়ি মলয়নগর রবিপাড়া এলাকায়। দমকল কর্মীরা জানায়, গুরুতর আহত অবস্থায় দুই জনকে  হাপানিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে। ঘটনার পর ডজার গাড়ির চালককে  আটক করে নিয়ে যায় শ্রীনগর থানায়। অপরদিকে স্কুটি চালকের ছেলে জানান তার বাবা সব সময় সচেতন ভাবে চালায়। কিভাবে এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে বুঝে উঠতে পারছে না। স্থানীয়দের কাছ থেকে ড্রজার চালকের বিরুদ্ধে অভিযোগ জানতে পেরেছেন। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য