Friday, August 7, 2026
বাড়ি রাজ্য রেশন শপগুলোতে দেখা নেই চিনির

রেশন শপগুলোতে দেখা নেই চিনির

রেশন শপগুলোতে দেখা নেই চিনির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :মে মাসের কুড়ি তারিখ এখনো রাজ্যের রেশন শপগুলোতে চিনির দেখা নেই! রেশন ডিলাররা রীতিমতো অনিশ্চিত চলতি মাসে এপ্রিল মাসের চিনি ভোক্তাদের মিলবে কিনা। রেশন ডিলার সূত্রে খবর এখন পর্যন্ত তাদের কাছ থেকে চিনি র অর্থ জমা নেয়নি রাজ্যে খাদ্য, সুরক্ষা ও জনসংভরণ দপ্তর।

এবং কোনরকম ষ্পষ্টিকরণও মিলছে না দপ্তর থেকে। অথচ, নির্দিষ্ট সময় অন্তরের অন্তর খাদ্য দপ্তরে পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থাকেন দপ্তরের অভিভাবক থেকে শুরু করে সচিব এবং আধিকারিক। সংবাদ মাধ্যমকে ডেকে ফটো সেশন করে এবং সামাজিক মাধ্যমে ফটো আপলোড করে রাজ্যবাসীর প্রতি দায়িত্ববোধ দেখায়।

 কিন্তু, মাসের কুড়ি তারিখও মিলছে না ন্যায্য মূল্যের দোকান থেকে চিনি। ভোক্তারা রেশনে এসে প্রতিদিন ফিরে যাচ্ছে। বাজারে চিনির অগ্নিমূল্য শুনে ব্যতিব্যস্ত ভোক্তারা। তবে রেশন ডিলার সূত্রে যতটুক খবর যদি রাজ্যে চিনি আসতো তাহলে অবশ্যই তাদের কাছ থেকে এতদিনে টাকা জমা নিত। সুতরাং গুদাম গুলিতে চিনি নেই বলে ধারণা ডিলারদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha