বাড়িরাজ্যসাব্রুম কলেজেও বিক্ষোভে শামিল হল ছাত্র-ছাত্রীরা

সাব্রুম কলেজেও বিক্ষোভে শামিল হল ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :বুধবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার প্রতিবাদে সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে তীব্র বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশে বিলম্ব, ভুল ফলাফল এবং উপস্থিতি নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বহু পড়ুয়াকে।

 এরই প্রতিবাদে আন্দোলনে নামে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।আন্দোলনে নেতৃত্ব দেন সাব্রুম মহকুমা এবিভিপি-র সভাপতি প্রসেনজিৎ দাস এবং রাজ্য কমিটির সম্পাদক রবি হালদার। এদিন কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এবিভিপি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবিভিপি-র রাজ্য কমিটির সম্পাদক রবি হালদার বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। দ্রুত সমস্ত সমস্যার সমাধান করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য