Friday, August 7, 2026
বাড়ি রাজ্য বেআইনিভাবে পেট্রোল বিক্রির সময় আটক এক

বেআইনিভাবে পেট্রোল বিক্রির সময় আটক এক

বেআইনিভাবে পেট্রোল বিক্রির সময় আটক এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের আবহে খোয়াইয়ে পেট্রোল পাম্পের নাকের ডগায় চলছিল ভেজাল তেলের কালোবাজারি। পাম্পের মাত্র ৫০ মিটার দূরত্বে প্রকাশ্য রাস্তায় জল মিশ্রিত পেট্রোল বিক্রির অভিযোগে হাতেনাতে পাকড়াও করা হলো স্বপন ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার খোয়াই অনবদ্য পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর, যেখানে খোয়াইয়ের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানির আকাল দেখা দিয়েছে, সেখানে সকাল থেকেই পাম্পের অনতিদূরে রাস্তা আটকে দেদার বিক্রি হচ্ছিল ড্রামভর্তি পেট্রোল।ভেজাল তেল বিক্রির সময় এক কালোবাজারিকে হাতেনাতে ধরে ফেলে। জানা যায়, স্বপন ঘোষ ব্যাগে করে এক লিটার বোতল পেট্রোল ভরে পেট্রোল চড়া দামে বিক্রি করছে। ওই পেট্রোলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মেশানো ছিল। দেশজুড়ে সংকটের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত পাম্পের এত কাছাকাছি কীভাবে এই অবৈধ কারবার চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই লাখ টাকার প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ এবং মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা। পুলিশ ঘটনাস্থল থেকে ভেজাল তেল বাজেয়াপ্ত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha