বাড়িরাজ্যঅভিযুক্ত চোর জিবিতে চিকিৎসাধীন

অভিযুক্ত চোর জিবিতে চিকিৎসাধীন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :সরকারি অফিস থেকে চুরি করে পালানোর সময় গাড়ি সহ আটক চোর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে। উল্লেখ্য, বীরচন্দ্র মনু কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে গাড়িটি চুরি করেছিল, পরবর্তী সময় সালেমা থানার পুলিশ মেহেন্দি এলাকা থেকে গাড়িতে আটক করে।

 চুরি যাওয়া গাড়ির নম্বর TR 08-0921 । আটক চোরের নাম মহরম আলী। বাড়ি উদয়পুর কাকরাবন থানা এলাকার জামজুরিতে। পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর যুবক অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই বিষয়ে ওসি জয়ন্ত দাস জানান, সালেমা থানার সহযোগিতায় গাড়ি ও অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে। যুবক সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করে এই চুরি কাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে এবং চুরি যাওয়া বাকি জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য