বাড়িরাজ্যস্বাস্থ্য পরিষেবার বেহাল দশা এবং কর্মীদের বকেয়া বেতনের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা এবং কর্মীদের বকেয়া বেতনের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : সুশাসন জামানায় আন্দোলন ছাড়া পথ দেখছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। একদিকে পরিষেবার নগ্ন অবস্থা, অপরদিকে কর্মীদের বেতন বঞ্চনা। সব মিলিয়ে উত্তর ত্রিপুরা জেলার স্বাস্থ্য পরিসেবায় অরাজকতা চলছে।

শনিবার ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং সাফাই কর্মীদের চার মাসের বকেয়া বেতন মেটানোর দাবি সহ হাসপাতালে দ্রুত আইসিইউ পরিষেবা চালু করার দাবিতে বিক্ষোভে শামিল হয় কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিকের কার্যালয়ের সামনে এসে ধর্নায় বসে। দীর্ঘক্ষণ চলে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের মূল দাবি— অবিলম্বে হাসপাতালের সাফাই কর্মীদের চার মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। কারণ শ্রমিকরা বেতন না পেয়ে বঞ্চনার ভুগছে। সংসার পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। পাশাপাশি, জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা চালু করা। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ার দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য