বাড়িরাজ্যআগুনে পুড়ল বাড়ি

আগুনে পুড়ল বাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : শনিবার সাত সকালে বৃষ্টির মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খোয়াই মহকুমার চাম্পাহাওর চৌমুড়নি বাজার সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দা উত্তম দেববর্মার বসত ঘরে এইদিন আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে তার বাড়ি।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বাড়ির লোকজনদের চিৎকার শুনে চাম্পাহাওর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দমকল কর্মীদের খবর দেওয়ার পাশাপাশি তারা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়ায় যে মুহূর্তের মধ্যে সমগ্র ঘরটি গ্রাস করে নেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তবে দমকলের ইঞ্জিন এসে পৌঁছানোর আগেই ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, জরুরি নথিপত্র এবং সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও বাড়িটিকে বাঁচানো সম্ভব হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য